মালদা

গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক মানসিক ভারসাম্যহীন যুবক

গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক মানসিক ভারসাম্যহীন যুবক। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে গাজোল থানার অন্তর্গত বনিয়াল এলাকায়। মৃতের নাম প্রহ্লাদ বিশ্বাস(২৭)। 

        জানা যায়, গত পাঁচ বছর ধরে ভিন রাজ্যের হাইদ্রাবাদে গাড়ি চালাত প্রহ্লাদ। সেখানে কাজ করার সময় মানসিক চাপে ভুগছিল সে। প্রায় দুই মাস আগে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন তার পরিবারের লোকজন। পরে সে মানসিক ভারসাম্যহীন হয়ে পরে। এদিন দুপুরে তার ঘরের তিরে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় বলে জানা যায়। ঘটনাটি তার বাবা দেখতে পায়। পরে তার মৃতদেহ উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর দেওয়া হয় গাজোল থানায়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয় এলাকায়।

        এবিষয়ে মৃতের আত্মীয় সুবোধ চন্দ্র রায় জানান, এদিন দুপুরে তার ঘরের তিরে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে মৃত্যু হয়েছে প্রহ্লাদের। সে বেশ কয়েক মাস ধরে মানসিক চাপে ভুগছিল।